সারাদেশ

সেতুর পাটাতন খুলে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার একটি বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়– এলাকায় খিন্নীছড়ার ওপর বেইলি সেতুর ৩টি পাটাতন খুলে এ সমস্যার সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, প্রায় ১ বছর আগে এই সেতুর দুটি পাটাতন খুলে গিয়েছিল। সেটি সংস্কার করে যানবাহন চলাচল শুরু হয়। এলাকাবাসী এখানে স্থায়ীভাবে ঢালাই সেতু নির্মাণের দাবি জানান।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুটি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেয়া হচ্ছে।

সান নিউজ/স্বপন দেব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা