প্রকাশিত সংবাদের প্রতিবাদ 
সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

সান নিউজ ডেস্ক : প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের এক শিক্ষানবীশ আইনজীবী মোজাম্মেল হোসেন সুমন। গত ১৩ ফেব্রুয়ারি সাননিউজটোয়েন্টিফোর.কম-এ শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে লক্ষ্মীপুর জজ কোর্টের আরেক শিক্ষানবীশ আইনজীবী আল আমিনের আইসিটি আইনে সদর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হয়।


‘শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ’ এই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সুমন বলেন, আমার বিরুদ্ধে থানায় কোনো প্রকার মামলা হয়নি। প্রকাশিত সংবাদটি অসত্য ও ভিত্তিহীন। আমি এই ধরনের কোনো অপরাধে জড়িত নই। আমার সম্মান নষ্ট করার জন্য আল আমিন নামে আরেক শিক্ষানবীশ আইনজীবী আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি এ নিউজের প্রতিবাদ জানাই।

প্রকাশিত সংবাদের বিষয়ে সান নিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর আদালতে শিক্ষানবীশ আইনজীবী আল আমিন ও সুমনদের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলমান। এ নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে একাধিক মামলাও করেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি আল আমিন লক্ষ্মীপুর মডেল থানায় সুমনের বিরুদ্ধে আইসিটি আইনে লিখিত অভিযোগ দায়ের করেন। সে অভিযোগের ভিত্তিতে সাননিউজসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সংবাদে অভিযোগ দায়েরকারী আল আমিন, সুমন ও লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বক্তব্য রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা