সারাদেশ

সরকারি গাছ কেটে পদ হারালেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে দায়িত্ব থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগ তদন্তে প্রমানিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সামছুল হকের সই এক এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেনকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য আথির্ক ক্ষমতা প্রদান করা হয়।

চিঠিতে বলা হয়, শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কর্তন ও কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগ বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ পরিষদের ১২ জন সদস্যের অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। এতে আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে অবসারণ করে পদটি শূণ্য ঘোষণা করা হল।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা