সারাদেশ

৭ বছরের শিশুকে ধর্ষণ, লম্পট বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় চকলেট কিনে দেবার প্রলোভন দেখিয়ে খোলা মাঠে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে আব্দুল মান্নান (৬৫) নামক এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাটি দেখতে পেয়ে মাঠের আশপাশের বিভিন্ন বাসার লোকজনসহ স্থানীয় পথচারীরা ছুটে এসে এসে লম্পট মান্নানকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত আব্দুল মান্নান মাসদাইর বেকারির মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের মত কাশেম আলীর ছেলে।

ধর্ষিতা কিশোরীর মা জানায়, সে বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসার গলিতে খেলতে থাকার সময় ধর্ষক আব্দুল মান্নান তার মেয়েকে দশ টাকা দিয়ে চকলেট কিনে দেবার লোভ দেখিয়ে পতেঙ্গার মাঠ বলে পরিচিত পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ধর্ষিতা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান...

কর্ণফুলীতে ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু  

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়...

নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা