সারাদেশ

সরকারি ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ, ইউপি সদস্য বহিষ্কার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমিহীনদের সরকারি ঘর প্রদানের কথা বলে টাকা নেওয়ায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে উপজেলার সোনারামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহানকে এই সাময়িক বহিষ্কারাদেশ প্রদান করেন।

সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য শাহজাহান সরকারি ঘর দেওয়ার নাম করে ৩লক্ষ ৬০হাজার টাকা আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করেছেন। তার সংগঠিত কার্যক্রমটি জনস্বার্থ পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি সদস্য শাহজাহানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য গৃহহীনদের আশ্রয় প্রকল্পের সরকারি প্রদত্ত ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন অসহায় পরিবার থেকে মোট ৩লক্ষ ৬০ হাজার টাকা নেন সোনারামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। টাকা নেওয়ার পরও তাদেরকে সেই ঘর না দিলে ভুক্তভোগীরা টাকা ফেরত চান। কিন্তু সেই টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে ইউপি সদস্য মো. শাহজাহান। এই ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীরা। পরে উপজেলা প্রশাসন তদন্তে এই ঘটনার সত্যতা পেয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিযোগপত্র জমা, শুনানি ১ জুন

ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক...

হামে শিশুমৃত্যু থামছেই না

দেশে হাম ও উপসর্গে শিশুমৃত্যু থামছেই না। পরিস্থিতি...

অগণতান্ত্রিক ধারার গণতন্ত্র

একটি প্রশ্ন মনে প্রায়শই জাগে, বাঙালি বা বাংলাদেশি...

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

সোয়া তিন ঘণ্টা পর পল্লবীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

সোয়া তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর পল্লবীর কালশী এলা...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭০ প্রবাসী

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটক ১৭০ বাংলাদ...

বিয়ের গুঞ্জন, কঙ্গনা রানাউত বললেন সিনেমার সাজ

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউত সম্প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা