সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনার টিকা নিলেন ৩৫০ জন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ১ হাজার ৮১৬ জন নিবন্ধনকারীর মধ্যে ৩৫০ জনকে কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কেন্দ্রে টিকাদানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। এসময় জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান করোনাভাইরাসের প্রথম টিকার ডোজ নিয়ে উদ্বোধনের কার্যক্রম শুরু করে। পরে একে একে সকলে ডোজ দেয়া হয়।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টা পর্যন্ত জেলায় বিভিন্ন শ্রেণির ১ হাজার ৮১৬ জন মানুষ টিকা নেওয়ার জন্য (সুরক্ষাঅ্যাপে) নিবন্ধন করেন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ হাজার ৬ জন, আলমডাঙ্গা উপজেলায় ৪ শ জন, দামুড়হুদা উপজেলা ১ শ ৯৪ ও জীবননগর উপজেলায় ২ শ ১৬ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

প্রথম দিন জেলায় মোট ১৯টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। ১০টি কেন্দ্রে দেওয়া শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদরে ৩৫০ জনকে এই টিকা দেওয়া হয়।

কেন্দ্রগুলো হলো- চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মধ্যে ৮টি, জেলা পুলিশ হাসপাতালে ১টি ও বিজিবি হাসপাতালে ১টি।

জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৯ জানুয়ারি সকালে ৩৬ হাজার ডোজ টিকা চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। ইতিমধ্যে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পাঠানো হয় করোনার এই টিকা।

তিনি আরো জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বপ্রথম আমি নিজেই টিকার প্রথম ডোজ নিয়েছি। টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এমন গুজব বা মিথ্যা অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা