সারাদেশ

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালের দিকে ভেড়ামারা ও মিরপুর উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

কুষ্টিয়ার ভেড়ামারায় নিহতরা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার আবুল হোসেনের ছেলে ট্রাকচালক মো. রাশেদ (৩২) ও একই এলাকার মহিউদ্দিনের ছেলে হেলপার মো. ইয়ামিন (২৪)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, ভেড়ামারার বার মাইলে শাহারা তেল পাম্পে সামনে রং সাইডে একটি ট্রাক পার্কিং করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। বুধবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঘুমিয়ে থাকা চালক রাশেদ ও হেলপার ইয়ামিন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, বুধবার সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়ায় বালুু বোঝায় ট্রাকের চাপায় চান্দু মল্লিক (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। নিহত চান্দু মল্লিক মিরপুর পৌরসভার নওপাড়া এলাকার মৃত আজিজুল মল্লিকের ছেলে।

সান নিউজ/কেকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা