সারাদেশ

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : থানচি উপজেলার থানচি-লিক্রি সড়কের তিন কিলোমিটার নামক স্থানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিক্রি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ৫ জন আহত হয়।

ওসি মো. সাইফুদ্দিন জানান, নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

বামনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ল

বরগুনার বামনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে...

মঠবাড়িয়া আদালত চত্বরে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল নিক্ষেপের ঘটনায় এলাকায়...

শতাধিক আইইডি, অস্ত্র-গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

কক্সবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

‘বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে পুরো পৃথিবীতে...

বৃদ্ধা মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারীতে ছেলের মারধরে বৃদ্ধা মায়ের হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা