সারাদেশ

নরসিংদীতে ক্যান্সার রোগীদের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার রনক ফৌজিয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নঈম জাহাঙ্গীর, রেজিস্ট্রেশন কর্মকর্তা সুরভী আফরোজ সহ আরো অনেকে। এসময় জেলার ১১৩ জন ব্যক্তিদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তদের মাঝে নরসিংদী সদর উপজেলার ২১ জন, রায়পুরায় ২৮ জন, শিবপুরে ২১ জন, মনোহরদীতে ১০ জন, বেলাবোতে ৬ জন, পলাশে ১৬ জন এবং নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ের ১১ জন।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা