সারাদেশ

কবর থেকে ৭ কঙ্কাল চুরি

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী : নরসিংদীর পলাশে পৃথক দুটি সামাজিক কবর স্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবর স্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের সামাজিক কবর স্থান থেকে ১টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এ খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পার্শ্ববর্তী ইসলাম পাড়া গ্রামের সামাজিক কবর স্থান থেকেও একটি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।

কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েকজন মুসল্লি কবর স্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় গ্রামাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকার ইউপি সদস্য মো. সালাউদ্দিন ও কৌশিক আহমেদ নয়ন জানান, চুরি যাওয়া ৭টি কঙ্কালের মধ্যে ৫টির পরিচয় পাওয়া গেছে।

কাজিরচরের জিন্নত আলী, হাজী আ. আজিজ, মিলন মিয়া, মোরশেদা ও ইসলামপাড়ার নূর আক্তার নুরী। তারা সকলেই ৭/৮ মাস আগে মারা যায়। অপর ২টির পরিচয় জানা যায়নি। তবে এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পলাশের ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই জানান, কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কঙ্কাল চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা