সারাদেশ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: ৩ আসামির রিমান্ড বহাল

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৩ আসামির রিমান্ড বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উভয়পক্ষের রিমান্ড শুনানির ওপর যুক্তিতর্ক শেষে কুষ্টিয়া অবকাশকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক তারেক আজিজ পূর্বে দেওয়া প্রত্যেক আসামির রিমান্ডের আদেশ বহাল রেখেছেন।

রিমান্ড বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।

এ ঘটনায় শনিবার গ্রেফতারকৃত তিন আসামি যুবলীগ নেতা আনিসুর ও তার দুই সহযোগী সবুজ ও হৃদয়কে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরের দিন এ তিনজনকে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর পরের দিন ৩ আসামির রিমান্ড বাতিল চেয়ে বিজ্ঞ আদালতে রিভিশন দাখিল করে আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে গত ১৮ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও তার দুই সহযোগী সুবজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা