সারাদেশ

ভোলায় সাউথ এশিয়া রেজাল্টস্ প্রকল্পের নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নিরাপদ পানি, টেকসই স্যানিটেশন ও নিয়মিত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে ভোলায় সাউথ এশিয়া রেজাল্টস্ প্রকল্পের নেটওয়াকিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে এই নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহামুদ খান, ভোলা প্রেসক্লাব সম্পাদক এম হাবিবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক হেমন্ত কুমার মল্লিক, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাব রায় অপু, প্ল্যান ইন্টারন্যাশনাল বিসিসি স্পেশালিস্ট মোছা: ইফফাত নূর, সেইন্ট-বাংলাদেশ চিফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন সেইন্ট-বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মো: বেলায়েত হোসেন,পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন করেন এম এন্ড ডিও মো: সাইদুর রহমান। কর্মশালার সঞ্চালনা করেন উপজেলা ওয়াশ কো-অর্ডিনেটর মো: হাছানুজ্জামান।

এসময় আরও বক্তব্য রাখেন উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর,ন্যাচারাল লিডার শাহে আলম, সেইন্ট-বাংলাদেশ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় “পরিষ্কার পরিবার সেরা পরিবার” শ্লোগানকে সামনে রেখে ওয়াশ কার্যক্রমের ইতিবাচক পরিবর্তনে সহায়তা স্বীকৃতি স্বরুপ” বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সম্মাননা-২০২০ স্বারক তুলে দেয়া হয়।

এসময় বক্তারা বলেন, জনগণের নিরাপদ পানির ব্যবহার বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি হাত ধোয়ার অভ্যাস চর্চা বৃদ্ধি করছে। গভার্মেন্ট সিস্টেম-ইউনিয়ন পরিষদ তার এলাকার ওয়াশ কার্যক্রম সমন্বয় করে আসছে দীর্ঘদিন ধরে। এর মাধ্যমে মানুষের অভ্যাস ও আচরণ পরিবর্তন হচ্ছে। পাশাপাশি পথ নাটক, উঠান সভা, স্কুল ক্যাম্পেইন এর মাধ্যমে গ্রামের সকল মানুষকে সচেতন করা হয়েছে। যাতে নিরাপদ থাকে সবাই।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা