সারাদেশ

চট্টগ্রামের মীম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ধর্ষণের পর শিশু মীম হত্যা মামলায় অভিযুক্ত ৮ আসামির সবাইকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জামিউল হায়দার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. বেলাল হোসেন ওরফে বিজয় (১৮), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (১৬), মো. হাছিবুল ইসলাম ওরফে লিটন (২৬), মো. আকসান মিয়া প্রকাশ হাসান (১৮), মো. সুজন (২০), মো. মেহেরাজ প্রকাশ টুটুল (৩২),মনিরুল ইসলাম মনু (৪৯) ও শাহাদাত হোসেন সৈকত (১৯)। এদের মধ্যে শাহাদাত হোসেন সৈকত পলাতক।

উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকার আয়শা মমতাজ মহল নামের একটি ভবনে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয় ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে। আলোচিত এ মামলায় প্রত্যক্ষদর্শীসহ ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

মীম আকবর শাহ এলাকার ফাতেমাতুজ জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. জামাল উদ্দিন শ্রমিক। তারা আকবরশাহ এলাকার কনকর্ড সী ওয়ার্ল্ডের রাজা কাশেমের কলোনিতে বসবাস করতেন।

ঘটনার দিন রাত ১০ ঘটিকার দিকে আকবর শাহ বিশ্ব ব্যাংক কলোনি এলাকার ৬তলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে শিশু মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা