সারাদেশ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে ভুল, রেজিস্ট্রারকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, ইবি (কুষ্টিয়া) : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানে ভুল করায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার উপ-রেজিস্ট্রার (ভিসির পিএস) আইয়ূব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার মুদ্রণ করার পূর্বে সোমবার রেজিস্ট্রার আব্দুল লতিফ উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বরাবর একটি ডেমো কপি উপস্থাপন করেন। এসময় ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করারও কথা ছিলো লতিফের। কিন্তু ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নামের বানান ভুল লক্ষ্য করা যায়। এমন ভূল অনভিপ্রেত বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম। পরে এ ভুলের জন্য তাকে শোকজ করেছেন কর্তৃপক্ষ। সাথে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখা দিতে বলা হয়েছে তাকে।

এদিকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুল করা কোনভাবেই ক্ষমাযোগ্য নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ‘বঙ্গবন্ধুর বানান ভুল করা গুরুত্বপূর্ণ অপরাধ যা কোনভাবেই বাঞ্চনীয় নয়। রেজিস্ট্রার সহ কেলেন্ডার মুদ্রণ কমিটির সকলকে সুষ্ঠু তদন্তের দাবি করছি।’

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, বুধবার অফিসে টেবিলের উপর একটি শোকজ লেটার দেখেছি। যথাসময়ের মধ্যেই শোকজের জবাব দিব।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা