সারাদেশ

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার চার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে মনোহরদী থানায় নির্যাতিত ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে প্রেমিক শাওন মিয়া (২৫)-সহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রধান অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলো- মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোবারক হোসেন (২২)।

মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘১০ম শ্রেণির ওই স্কুলছাত্রীর সাথে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। আড়াইমাস আগে ওই ছাত্রীকে জেলা শহরে নিয়ে দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বলে জানিয়ে বিষয়টি তিনমাস গোপন রাখতে বলে প্রেমিক শাওন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে তালবাহানা করতে থাকে।’

তিনি বলেন, ‘গত ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন মিয়া। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার তিন সহযোগী। সেখানে স্কুলছাত্রীকে টানা ৪ দিন আটকে রেখে কথিত প্রেমিক শাওন ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে।

পরে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে নির্যাতিত ছাত্রীকে মনোহরদীর চালাক বাজারের পাশে ফেলে রেখে চলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা