সারাদেশ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জে উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আবু ইউসুফ (১৮)।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে লাকসাম-নোয়খালী রেলপথে উপজেলার নাথেরপেটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু ইউসুফ নাথেরপেটুয়া ইউনিয়নের ভৌগই গ্রামের ছেলে। সে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

লাকসাম রেলওয়ে পুলিশ সূত্র জানায়, ওইদিন সকালে ইউসুফ নাথেরপেটুয়া এলাকায় রেলপথ দিয়ে হাঁটছিল। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা