সারাদেশ

৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার হলেন নারী পর্যটক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রোকসানা আক্তার (৩৮) ঢাকা থেকে স্বামী আব্দুল ওহাবের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বেড়াতে যান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝর্ণা দেখার উদ্দেশে মঙ্গলবার সকালে রওনা দেন এই দম্পতি।

কিন্তু প্রায় ২ হাজার ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে যায় রোকসানার। এ সময় সাহায্যের জন্য দিশেহারা হয়ে পড়েন তিনি। উপায়ান্তর না দেখে ৯৯৯ এ কল দেন ওই দম্পতি।

সকাল ৯টায় ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান স্থানীয় জনগণের সহায়তায় রোকসানা আক্তারকে উদ্ধার করতে নেমে পড়েন। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে দশটায় রোকসানাকে উদ্ধার করে আনেন তারা।

পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লুইলুই ক্যাম্প পুলিশ।

দ্রুততম সময়ে পুলিশি সেবা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দম্পত্তি।

লুইলুই পুলিশ ক্যাম্প প্রধান এসআই মুশফিকুর রহমান জানান, ৯৯৯ এ কল পাওয়ার পরপরই আমরা আহত নারীকে উদ্ধারের চেষ্টা চালাই। স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সক্ষম হই। বর্তমানে আহত নারী সম্পূর্ণ সুস্থ আছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা