সারাদেশ

নবীন প্রবীণের সমন্বয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের কমিটি 

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : নবীন প্রবিণের সমন্বয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় ১১ মাস পর কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনকৃত এই কমিটিতে ৬৮ জনের নাম ও পদবী উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি হিসেবে মজিবর রহমান মজনু, সহ সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এর নাম ঘোষণা করা হয়। এই সম্মেলনের প্রায় ১ বছর পর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়াম লীগের সাথে যুক্ত থাকা তরুণ কিছু নেতাকর্মী স্থান পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন জানান, বগুড়ার কমিটি ৭৫ জনের হবে। সেখানে পর্যায়ক্রমে আরো কিছু নাম অনুমোদন প্রদান করা হবে। এছাড়া জেলার চার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদস্যতে থাকলেও তাদের নাম বাদ দেয়া হবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা