সারাদেশ

মোংলা পোর্ট পৌরসভার ‘কম্পিউটার প্রশিক্ষণ’র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলা পোর্ট পৌরসভার ডিজিটাল সেন্টারের আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’র শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার।

পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাসসহ অন্যান্যরা। প্রত্যেক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের উপকারীতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কমলেশ মজুমদার ও সভাপতি জুলফিকার আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কম্পিউটার সম্পর্কেও পারদর্শী হতে হবে। কম্পিউটার জানা থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় থাকবে। শিক্ষণীয় সব কিছুই কম্পিউটারে সার্চ দিয়ে তাৎক্ষণিক জানা সম্ভব। এবং কম্পিউটার শিক্ষা লাভ করে নিজের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাড়তি আয়ের মধ্যদিয়ে বেকারত্বও দূূর করা সম্ভব হবে।

পৌর কর্তৃপক্ষের আয়োজন ও অর্থায়নে এ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে টিএ ফারুক স্কুল এন্ড কলেজ দিয়ে শুরু হলেও পযার্য়ক্রমে পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিতের জন্য ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী কম্পিউটার ও সিসি ক্যামেরা প্রদান করেছেন।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা