সারাদেশ

নাটোরে জুমার নামাজরত অবস্থায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : জুমার নামাজরত অবস্থায় নাটোরের বাগাতিপাড়ায় নূর ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) নামাজের সময় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া পুকুরপাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নূর ইসলাম শেখপাড়া গ্রামের মৃত মজাহার উদ্দিনের ছেলে। ওই দিন মাগরিব নামাজের পর জানাজা শেষে শেখপাড়া মাদরাসা সংলগ্ন গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

মসজিদের মুসল্লিরা জানান, ছোট ছেলে রানাকে (১০) সাথে নিয়ে নূর ইসলাম মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন। খুৎবা শেষে ইমাম ফরজ নামাজ শুরু করেন। প্রথম রাকাআত শেষের আগেই নূর ইসলাম হঠাৎ মসজিদের মেঝেতে পড়ে যান। বাবাকে মেঝেতে পড়ে যেতে দেখে ছেলে কাঁদতে থাকে। পরে নামাজ শেষ করে সবাই দেখেন তিনি মারা গেছেন। মুসুল্লিরা তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

জানা গেছে, তিনি নিজের জমিজমা চাষের পাশাপাশি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করতেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা