বাস পাহাড়ে আটকে বাঁচলো ৩০ শিক্ষার্থীর প্রাণ
সারাদেশ

বাস পাহাড়ে আটকে বাঁচলো ৩০ শিক্ষার্থীর প্রাণ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ৩০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের আলুটিলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৈদ্যুতিক পিলার ও পাহাড়ের কারণেই শিক্ষার্থীরা প্রাণে বেঁচে যায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পর পরই আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ও দুজনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ৫৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকায় যাচ্ছিলো নজরুল ট্রাভেলসের ( নং-ঢাকা মেট্রো-ব-১১-১৪৫৯) একটি বাস।

বাসটি মাটিরাঙ্গার আলুটিলার সাপমারা পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাডে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসে থাকা অন্তত ৩০ শিক্ষার্থী গুরুতর আহত হন।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাড়িতে থাকা পর্যটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী বলেন, ছুটি ট্যুরিজমের মাধ্যমে ঢাকা থেকে আমরা ৫৪ জন সাজেক ভ্রমণে এসেছিলাম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা