প্রতিকী ছবি
সারাদেশ

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের পর উপজেলার চান্দেরকোলা (বিলকান্দি) এলাকায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দেরকোলা এলাকার একটি বাড়ি থেকে আহাদ হাওলাদার (২৪), তার মা মনিরা বেগম (৪৫) এবং তাদের আত্মীয় রাশিদা বেগমের (৭০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহাদ হাওলাদার ওই এলাকার মৃত আবদার হাওলাদারের ছেলে। তার মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

অন্যদিকে, মনিরা বেগম ও রাশিদা বেগমকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর এলাকার মৃত আব্দুর রশিদ ডাক্তারের স্ত্রী। তিনি জামাই বাড়িতে নাতনির সঙ্গে বসবাস করতেন।


স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাড়ির লোকজনের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এ সময় ঘরের দরজায় বাইরে থেকে ছিটকানি লাগানো দেখতে পান তারা। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।


স্থানীয়দের ধারণা, ২ আগস্ট দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


একই পরিবারের তিন সদস্যের এমন মৃত্যুর ঘটনায় চান্দেরকোলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা