সারাদেশ

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বুধবার সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকান মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসান কে অবহিত করা হয়।

খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে রক্ষিত নগদ অর্থ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান। তবে কি পরিমাণ মালামাল ও অর্থ খোয়া গেছে তা এখনো নিরূপণ করা হয়নি।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

থানার সামনের মতো এতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিন-দুপুরে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে দোকান মালিক মেহেদী হাসান বলেন, থানার সামনেই যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদে ব্যবসা করবো। প্রশাসনের কাছে আমার দাবি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমার মালামাল উদ্ধার করা হোক।"

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা