ছবি: সান নিউজ
সারাদেশ

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

গাইবান্ধা প্রতিনিধি

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করা হয়েছে। এসময় হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ ২৮ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে এসময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ
সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা