ছবি: সান নিউজ
সারাদেশ

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউপি সদস্যরা। একই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন তারা।

বুধবার (২৩ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৬ জুলাই শান্তিরাম ইউনিয়ন পরিষদের ৮ জন সাধারণ সদস্য ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষরিত ওই আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী চেয়ারম্যানের পরিষদের কার্যক্রম পরিচালনা, সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদের সিদ্ধান্ত অমান্য, সদস্যদের মতামত উপেক্ষা, প্রশাসনিক কাজে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার করে এককভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নির্বাচিত সদস্যদের মধ্যে তার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে।

আবেদনে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের অর্থ, পরিষদের ১ শতাংশ তহবিল, এডিপি প্রকল্পের অর্থ এবং হাট-বাজারের ৫ ও ১৫ শতাংশ রাজস্ব আত্মসাতের অভিযোগও আনা হয়েছে।

এ ছাড়া সদস্যরা অভিযোগ করেন, সম্প্রতি ভিজিডব্লিউবি কার্ড বিতরণে চেয়ারম্যান একক সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত সদস্যদের মতামত উপেক্ষা করে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুপারিশ রাখলেও অধিকাংশ কার্ড নিজ সিদ্ধান্তে বিতরণ করেছেন বলে তারা দাবি করেন।

শান্তিরাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মমিনুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এর আগেও অধিকাংশ সদস্য মিলে অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। পরে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু এরপরও চেয়ারম্যান পরিষদের সিদ্ধান্ত ও সদস্যদের মতামত উপেক্ষা করে এককভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ভিজিডব্লিউবি কার্ড বিতরণে চেয়ারম্যান সদস্যদের মতামতকে গুরুত্ব দেননি। প্রতিটি সদস্যকে একটি করে নাম সুপারিশের সুযোগ দিয়ে বাকি তালিকা নিজেই চূড়ান্ত করেছেন। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হয়েছেন। আমরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিঠু মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম এখন ব্যাহত হচ্ছে। সদস্যদের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে জনপ্রতিনিধিদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে পরিষদের ১০ জন সদস্য একমত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের সদস্যদের একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ভিজিএফের চাল কম বিতরণ, টাকার বিনিময়ে কার্ড দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করার অভিযোগে স্থানীয়রা তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেয়ারম্যানকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। তবে প্রশাসনের মধ্যস্থতায় সেগুলো সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছিল বলে জানা যায়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা