সারাদেশ

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক কালবেলা-এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রাকিবুজ্জামান রাকিব।

জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ ফেসবুক আইডি ব্যবহারকালে তিনি দেখতে পান, ভালোবাসার গোয়ালন্দ নামের একটি ফেসবুক আইডি থেকে তার এবং দৈনিক ইনকিলাব-এর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর ছবি ব্যবহার করে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়।

পোস্টে দাবি করা হয়,মাদকসম্রাজ্ঞী লাইলীকে বাঁচাতে’ দুই সাংবাদিক ও এক রাজনৈতিক নেতার মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

তবে অভিযোগকারী রাকিবুজ্জামান রাকিব জিডিতে উল্লেখ করেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তিনি বা সাংবাদিক মোজাম্মেল হক লাল্টুর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ফেসবুক আইডির প্রকৃত ব্যবহারকারীর পরিচয় শনাক্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক রাকিবুজ্জামান রাকিব বলেন,আমাদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম বলেন, আমরা জিডির কপি সহ বিষয়টি ঢাকায় সাইবারে পাঠাবো সেখান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা