সারাদেশ

প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং অবকাঠামোগত সংকট পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার অনেক সড়ক ও ড্রেন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়।

এছাড়া পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষণের সৃষ্টি করছে। অন্যদিকে পৌরসভার আর্থিক সংকটও উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলছে বলে জানা গেছে। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেও জটিলতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফুলবাড়ী পৌরসভার আয়ের কোন উৎস না থাকায় ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়েছে। ফলে নাগরিক সেবার মান উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। প্রতি বছর ফুলবাড়ী পৌরসভা কর্তৃক টেন্ডারকৃত কাজগুলি গুনগতমান নিন্মমানের হওয়ায় টেকশই হচ্ছে না। যার প্রমান, ফুলবাড়ী পৌরসভা থেকে উর্বসী সিনেমাহলের পিছন পর্যন্ত যাইকা প্রকল্পের কাজটি নিন্মামানের করায় এখনেই ভেঙ্গে যাচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবেই ঠিকাদারের এমন নিন্মমানের কাজ করে আসছে।

বর্তমানে পৌরসভা থেকে যতগুলো টেন্ডার করা হয়েছে তার অংশিক কাজ নিন্মামানের কাজ। এর দায়ভার ফুলবাড়ী পৌর কর্তৃপক্ষের। পানি সরবরাহের ভূগবস্থ লাইনগুলি প্রায় নষ্ট হয়ে পড়ে আছে। উন্নত মানের পাম্পগুলি স্থাপন হলেও ঘরগুলি তদারকির আভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ফুলবাড়ী পৌরসভায় লক্ষাধিক ভোটার হলেও তারা তেমন কোন পৌর সেবা পাচ্ছে না।

ফুলবাড়ী পৌরসভার সচেতন নাগরিক সাবেক পৌর কাউন্সিলর আবু ফরহাদ বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে ফুলবাড়ী পৌরসভায় আয়ের কোন উৎস না থাকায় এবং সরকারি বরাদ্দ না পাওয়ায় ফুলবাড়ী পৌরসভার এমন অবস্থা দেখা দিয়েছে। তবে ফুলব্ড়াী পৌরসভা কে উন্নত করতে হলে সরকারি সহযোগীতা ছাড়া পৌরসভার উন্নয়ন করা সম্ভব নয়।

সচেতন নাগরিকদের দাবি, দ্রুত ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা হোক।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা