সারাদেশ

মুসীগঞ্জে মামলা অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দাবি, ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার আউটশাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের- মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে ওই ইউপি সদস্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে, আমার জনপ্রিয়তায় একাধিক বার ইউপি সদস্য নির্বাচিত হই। আমি বিগত আওয়ামী লীগ সরকারের তিনটা মামলা খেয়েছি। পালিয়ে থেকে আমার সাধ্যমতো জনগণের সেবা প্রদান করেছি। আমার কর্মকান্ডের জন্য আউটশাহী ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে 'গরিবের মেম্বার' নামে অভিহিত করছেন। এটি আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের।

তিনি আরও বলেন, দেশ পরিবর্তনের পর থেকে একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি সম্প্রতি জনগণের অনুরোধ ও ভালোবাসার ভিত্তিতে আউটশাহী ইউনিয়নটিতে চেয়ারম্যান প্রার্থী তাই।

নজরুল ইসলাম হাওলাদার সংবাদ সম্মেলনে সাংবাদিক উদ্দেশ্য প্রশ্ন রাখেন- আমি কি এদেশের নাগরিক নই? যে মানুষ রাজনৈতিক আদর্শের কারণে বছরের পর বছর মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে সেই মানুষকেই কেন আজও বারবার হয়রানির মুখোমুখি হতে হচ্ছে? জনগণের সেবার পুরষ্কার কি মিথ্যা মামলা? মানুষের পাশে দাঁড়ানোর প্রতিদান কি অপপ্রচার। এ সময় টঙ্গীবাড়ি উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা