সারাদেশ

ভ্রাম্যমাণ আদালত থেকে আসামি ছিনতাই

সান নিউজ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আটক আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় মাদক কারবারিরা।
শনিবার (২০ জুন) পুড়াভিটায় বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২ আসামিকে গ্রেপ্তার করে।
এরপর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে আসামি আশীষ চন্দ্র শীলে (২৬) দেহ তল্লাশী করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপর আসামি পুড়াভিটায় মাদক কারবারি বেবীর ছেলে ফয়সালকে (২৪) মাদক ও টাকাসহ গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরিয়ে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় মাদক কারবারিরা আতর্কিত হামলা করে হ্যান্ডকাপসহ আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। মাদক কারবারিদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকসহ আটক করা হয়। এর মধ্যে একজনকে সাজা দেওয়া হয়। অপর আসামি ফয়সালকে নগদ টাকা ও মাদকসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়ার পর পুড়াভিটার মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।
সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা