রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার প্রধান আসামি শান্ত রায় (২২) কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও ৬ ক্যাম্পের সদস্যরা। ওই যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকেও।

গ্রেপ্তার শান্ত রায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাগাছি গ্রামের ভরত রায়ের ছেলে।

শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে স্কুলছাত্রীটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসে জোর করে তুলে অপহরণ করে শান্ত রায় ও তার সহযোগীরা। পরে ভিকটিমের মা বাদী হয়ে গত ০২ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং: ০৫। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০ এর কাছে সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে র‍্যাব-১০ এবং র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামি শান্ত রায়কে গ্রেপ্তার এবং তার তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামি শান্ত রায়কে দ্রুত রাজবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

সাননিউজ /ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা