সংগৃহিত ছবি
সারাদেশ

ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বন্ধ চিনিকল শিগগির চালু হবে

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুর রহমান রয়েল উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের সাবেক ইউপি চোয়ারম্যান মৃত আব্দুস সোবাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের বাসার তিন তালায় এক বছর যাবৎ ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাস করার পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। গত বুধবার দ্বিতীয় স্ত্রী নাসিমার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে নাছিমাকে বেঁধে রাখে চেয়ারম্যান রয়েল। পরে নাছিমার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর গত বৃহস্পতিবার থেকে চেয়ারম্যানের রুমের দরজা ও তার ফোন বন্ধ পায় তার বোন। শনিবার চেয়ারম্যানকে খুঁজতে তার বোন বাসায় আসে। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শনিবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে আত্মহত্যা করে থাকতে পারে। কারণ, মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা