সংগৃহীত ছবি
সারাদেশ

কোস্টগার্ডের অভিযানে আটক ১

আদিল হেসেন তপু , ভোলা প্রতিনিধি: ভোলায় কোস্ট গার্ড দক্ষিন জোনের বিসিজি একটি আভিযানিক দল ও ভোলা সদর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন (৪০) নামে ১ জনকে আটক করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ১টি আগ্নেয়াস্ত্র, ৯ টি দেশীয় অস্ত্র, ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ড ও পাসপোর্ট

আরও পড়ুন: দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

কোস্টগার্ড জানিয়েছে, বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভনের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এ সময় ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চায়। এরপর কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ অক্টোবর) কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই
অভিযানে অস্ত্রসহ গোলাম হায়দার শোভন কে আটক করা হয়। এর পরে আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা