সংগৃহীত ছবি
সারাদেশ

নিজ ঘরে মিলল যুবলীগ নেতার লাশ

জেলা প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় নিজ ঘর থেকে আহসান উল্লাহ (৩৫) নামে এক যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

শুক্রবার (৬ ‍সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আহসান মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আহসানের বসতঘরের দরজার নিচে রক্ত দেখে প্রতিবেশীরা বাড়ির লোকজন ও কচুয়া থানায় খবর দেয়। সংবাদ পেয়ে বিকেলে কচুয়া থানা পুলিশ দরজা ভেঙে আহসানের মাথা ও মুখ বাঁধা এবং শরীরে স্কচটেপ পেঁচানো অবস্থায় বসতঘরের মেঝেতে পড়ে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া বলেন, স্ত্রীর সঙ্গে তালাকের পর থেকে আহসান একাই থাকত। সর্বশেষ ২ সেপ্টেম্বর তার সঙ্গে ফোনে কথা হয়। তার ঘর থেকে পচা গন্ধ ও দরজার নিচে রক্ত দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ত্বকী হত্যার বিচার বন্ধে হাসিনা দায়ী

নিহতের বড় ভাই মো. হুমায়ুন জানান, আমার ছোট ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করছি।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা