সংগৃহীত ছবি
সারাদেশ

বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা

আলভী হুসাইন, প্রতিনিধি: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বন্যাদুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।

আইএসডি’র শিক্ষার্থী ও শিক্ষকরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কুমিল্লার অঞ্চলের ২ হাজার বন্যাপীড়িত পরিবারের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।

আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস

বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকও কর্মীরাসহ পুরো আইএসডি পরিবার। স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা ত্রাণ সংগ্রহকরেন, প্যাকেট করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৌঁছে দেন। গ্রেড ১২ এর শিক্ষার্থীরা এই পুরো কার্যক্রমটি দায়িত্ব নিয়ে দেখভাল করেন।

এ বিষয়ে আইএসডি’র হেড অব সায়েন্স ও সিএএস (ক্রিয়েটিভিটি, অ্যাকশন, সার্ভিস) কো-অর্ডিনেটর চার্লস গুম্বা বলেন, “বন্যায় এখনও হাজারো মানুষ আটকে রয়েছেন। মানুষের অবর্ণনীয় দুর্ভোগের খবর পেয়ে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। এরকমএকটি গুরুত্বপূর্ণ সময়ে সমব্যথী হয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দুর্গতদের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মী ও অভিভাবকরা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা