সংগৃহীত
সারাদেশ

ভাঙা ব্রিজ থেকে পড়ে নিহত ১

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার চন্ডীদাসগাঁতী এলাকায় আঞ্চলিক প্রধান সড়কের ১টি অরক্ষিত ভাঙা বেইলি ব্রিজ থেকে পড়ে সাহেব আলী (৫০) নামে ১ সাইকেল আরোহীর নিহত হয়েছে।

আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

শনিবার (৮ জুন) রাত সোয়া ৯টার দিকে চন্ডীদাসগাঁতী এলাকার ১টি বেইলি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, এটি পুরাতন বেইলি ব্রিজ। তার পাশ দিয়েই নতুন রাস্তা এবং ব্রিজ তৈরি হয়েছে। এর ফলে এই ব্রিজটি এখন পরিত্যক্ত এবং মাঝখানের পাঠাতানও খোলা। ঘটনার রাতের অন্ধকারে সেটা না জেনে সাহেব আলী ওই দিক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় হঠাৎ করে গভীর নোংরা পানিতে পড়ে যায় তিনি। এর পরে আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা রাত সোয়া ৯টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে মা-ছেলে নিহত

স্থানীয় তথ্য মতে, এই ব্রিজটিতে কিছুদিন আগে ১টি ট্রাক যাওয়ার সময় দেবে যায়। তার পরবর্তীতে কর্তৃপক্ষ ব্রিজের পাটাতন খুলে নিয়ে যায়। এর পরে ঐ ব্রিজে প্রবেশে কোনো বাধা ও সংকেত না থাকায় ব্রিজটি অরক্ষিত অবস্থায় ছিল।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, নিহতের লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা থানায় গিয়েছেন এবং এই ঘটনায় সকল ধরনের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা