সংগৃহীত ছবি
সারাদেশ

দিনাজপুরে লরিচাপায় নিহত ২ 

জেলা প্রতিনিধি: দিনাজপুরে তেলবাহী লরিচাপায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ময়লার ঝুড়িতে মিলল সোনার বার

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর থেকে ফুলবাড়ী মহাসড়কের কাউগা হাটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অপরজন রানা ইসলাম (২৫) সদর উপজেলার কাউগা হাটখোলা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ ভোরে একটি তেলবাহী লরি ঢাকা থেকে দিনাজপুরে আসার পথে চালক ঘুমিয়ে পড়ায় কাউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের ওপর উঠে যায়। ওই সময় দোকানের সমানে দাঁড়িয়ে থাকা নৈশ প্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।পরে স্থানীয়রা দৌড়ে এসে ঘাতক তেলবাহী লরিসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা