ছবি: সংগৃহীত
জাতীয়

সাভারে এসি বিস্ফোরণ, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারের একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। এ সময় দোকানের থাই গ্লাস ভেঙে আরও ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

সোমবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় বাহার সুপার মার্কেটের আদ্রিতা ফ্রেবিক্স অ্যান্ড টেইলার্সের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ ও আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দগ্ধরা হলেন- আদ্রিতা ফ্রেবিক্স অ্যান্ড টেইলার্সের মালিক ও মানিকগঞ্জের সিঙ্গাইর থানার কিটিনচর জয়মণ্ডপ এলাকার মৃত ইদ্রিস আলী খানের ছেলে মো. ইউসুফ খান (৪০), তার বন্ধু সাভার পৌরসভার তালবাগ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নাহিদ হাসান (৪২), তার গ্রাহক ও গেন্ডা এলাকার মোতাহার হোসেনের ছেলে আনসার আলী (৫০)। অন্য ৩ জনের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: শিবগঞ্জে তেলের গোডাউনে আগুন

দগ্ধদের মধ্যে ইউসুফ ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কাঁচ ভেঙে আহতদের মধ্যে সাভার পৌরসভার ভাগলপুর এলাকার আমির হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), গেন্ডা এলাকার রতন মিয়ার ছেলে বাবু মিয়া (২৪), একই এলাকার আব্দুল করিমের ছেলে হাসান নাহিন (৪৮), আজাদ (৫০) ও বাবুলকে (৪৬) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর বঙ্গবাজারে চলছে উচ্ছেদ অভিযান

আহত সাইদুর রহমান খানের মেয়ে মালিহা খান (২৬) ও তার স্বামী অনিক হাসানকে (৩২) সাভারের দ্বীপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, এ বিস্ফোরণে কাপড়ের দোকান ছাড়াও পার্শ্ববর্তী আরাফা টেলিকম নামে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান, আলিফা স্টোর নামে একটি মুদি দোকান ও রিমন ডেকোরেটর নামের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ৪টি দোকানের কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহরুল ইসলাম জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, এসি থেকেই এ বিস্ফোরণ ঘটেছে। ত্রুটিপূর্ণ এসি বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক নয়ন কারকুন জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা