সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবসে 'সুবর্ণ কথা'
শিল্প ও সাহিত্য

সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবসে 'সুবর্ণ কথা'

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী মো: আশিকুর রহমান এর সম্পাদনায় ও প্রকাশনা সংস্থা 'নৃ-কথা' কর্তৃক এবারের বিজয় দিবসে প্রকাশিত হতে যাচ্ছে 'সুবর্ণ কথা'।

বইটিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী সম্পর্কিত ১৬ জন লেখকের বিভিন্ন লেখা স্থান পেয়েছে। লেখকদের মধ্যে রয়েছেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ।

এছাড়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রাশেদ সুখন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো: জালাল উদ্দীন, উনপঞ্চাশ দেশ ভ্রমণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক এলিজা বিনতে এলাহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: রিয়াজুল ইসলাম, হারুনুর রশিদ ও প্রকাশনা সংস্থা 'নৃ-কথা'র প্রকাশক মোঃ আশিকুর রহমান।

প্রচ্ছদ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক মো. রাশেদুর রহমান।

'সুবর্ণ কথা'র সম্পাদক মো: আশিকুর রহমান জানান, বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে একটা বিশেষ প্রকাশনা প্রকাশের উদ্যোগের অংশ হিসেবেই 'সুবর্ণ কথা'র আয়োজন। বিজয়ের অর্ধশত বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে বইটি প্রকাশ করতে আমরা বিশেষভাবে আনন্দিত। তাই সবার অশেষ সহযোগিতা সর্বময় প্রত্যাশা করছি।

শুভেচ্ছা জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বলেন, বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের ৫০ বছর পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী- মুজিব বর্ষ- উদযাপনের আনন্দময় মুহূর্তে প্রকাশনা সংস্থা 'নৃ-কথা'র উদ্যোগে প্রকাশিতব্য 'সুবর্ণ কথা'র সার্বিক সফলতা কামনা করছি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে প্রকাশনা সংস্থা 'নৃ-কথা' বিজয় দিবসে প্রকাশ করতে যাচ্ছে 'সুবর্ণ কথা'। এ মহতী আয়োজন সম্পূর্ণাঙ্গ সুন্দর হোক- এ প্রত্যাশা করি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা