আর্টস

৬ জুন শনিবার, কেমন কাটবে আপনার দিনটি

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে বাধা আসবে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। আজ একটু সাবধানে থাকুন, বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল কাজ নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে দিনটা চলতে পারে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলুন।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। প্রেমের ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরি বা ডাকাতির জন্য অর্থ অপচয় হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

আজ অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ।আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বেড়ে যাওয়ায় রক্তচাপ বাড়বে। সকাল থেকে মানসিক অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধের আশঙ্কা। মাথা ঠান্ডা রাখতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সাফল্য পাবেন। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। প্রাথমিক বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আপনার ব্যবহার আজ একটু বাজে হতে পারে। বিয়ের সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি। সকাল থেকে শরীরে কষ্ট বাড়তে পারে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। দুপুরের পরে বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। চাকরিতে পদোন্নতি ও বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা