শিল্প ও সাহিত্য

শিল্পকলায় মঙ্গলবার থেকে জাতীয় পিঠা উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক: গ্রামবাংলায় পিঠা খাওয়ার আনন্দ শহুরে মানুষের জন্য এখন সোনালি অতীত। কংক্রিটের জঞ্জাল ঠেলে সেই অতীতকে ফিরিয়ে আনতেই প্রতিবছরের মতো এবারও রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ১৪২৭’।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে চতুর্দশ বারের মতো শুরু হবে দশ দিনব্যাপী এ পিঠা উৎসব এবং শেষ হবে আগামী ৪ মার্চ। দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি এবং লোকায়ত শিল্পের প্রতি আকৃষ্ট করে তোলার লক্ষে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও যৌথভাবে এই পিঠা উৎসবের আয়োজন করছে শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন। এই আয়োজনে এবারের এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক এবং নাট্যজন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখবেন পরিষদের সভাপতি ম.হামিদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উৎসবের বিস্তারিত তুলে ধরেন পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য দেন পরিষদের সভাপতি ম. হামিদ, গীতিকবি হাসান মতিউর রহমান, অভিনেতা আব্দুল আজীজ, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম, প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইনা আফসানা ইকো এবং পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা জানান, বৈশ্বিক মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারের উৎসব আয়োজন করা হচ্ছে। এবারের এ উৎসবে প্রায় ৫০টির মতো স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীগণ রকমারি পিঠার পসরা সাজিয়ে বসবেন। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই উৎসব। এতে চল্লিশটির মতো জেলার নানান রকমের বৈচিত্র্যময় স্বাদের প্রায় ২০০ রকমের বাহারি পিঠা ভোজন রশিকদের রসনায় জোগাবে ব্যতিক্রমী আনন্দ। এছাড়াও এ পিঠা উৎসবে পিঠাশিল্পীগণের তৈরি নানা রকমের বাহারি পিঠার সঙ্গে উৎসব আঙিনায় প্রতিদিন বিকেল চারটা থেকে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংগঠনের শিল্পীরা এ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবারের উৎসবে সহযোগিতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড।

উৎসব নিয়ে আয়োজকরা জানান, বাঙালি জাতি হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বাঙালি জাতি। সেই চিন্তা-চেতনা থেকে আমাদের বর্তমান ও আগামী প্রজন্মকে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি এবং লোকায়ত শিল্পের প্রতি আকৃষ্ট করে তোলার লক্ষেই ২০০৮ সাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত এক যুগ ধরে জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকায় এই উৎসব আয়োজিত হয়ে আসছে।

তারা আরও জানান, এবারও সেইরকম প্রস্তুতি ছিলো। কিন্তু, করোনা ভাইরাসের সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে এবারের এ জাতীয় পিঠা উৎসব বিলম্বে শুরু হচ্ছে। সংস্কৃতিমন্ত্রণালয়ের সহযোগিতায় এবারের এ চতুর্দশ জাতীয় পিঠা উৎসব ঢাকার পাশাপাশি দেশের সকল বিভাগীয় শহরে আয়োজন করা হবে। এর মধ্যে চট্টগ্রামে এ পিঠা উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ থেকে ১৩ মার্চ, খুলনাতে ১২ থেকে ১৬ মার্চ এবং বরিশালে অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২০ মার্চ।

সান নিউজ/এইচএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা