ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং সম্ভাব্য সামরিক অভিযানে সহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

পাঁচ মাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চললেও সম্প্রতি শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে নতুন করে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনায় সেই সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অবরোধ জোরদার এবং সামরিক কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে হরমুজ প্রণালিতে এসব যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস রস’-এর নাবিকরাও মোতায়েন রয়েছেন।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বন্দর থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতেই হরমুজ প্রণালিতে এই সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ও ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার বাঘের জোলঘাদর যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটি শর্ত তুলে ধরেছেন।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—

  • মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে দ্রুত হামলা বন্ধ করতে হবে;

  • ইরানকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না;

  • ইরানের মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে;

  • ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে;

  • মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে;

  • ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে।

এ ছাড়া তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে ইরান।

তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা