সারাদেশ

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

মো: তামিম সরদার,  পিরোজপুর জেলা প্রতিনিধি 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে, শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে।’ মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সমাবেশ-২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবও বাজারে পড়ছে।

তিনি বলেন, বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা কর্মহীন হচ্ছেন। গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন বলে দাবি করে তিনি বলেন, শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না।

জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাত বরণ করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের বিভিন্ন সংকটে অংশ নিয়েছেন, তাদের মানবেতর জীবনযাপন মেনে নেওয়া যায় না।

কর্মক্ষেত্রে শ্রমিক নির্যাতন ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে যেন কোনো শ্রমিককে কর্মক্ষেত্রে প্রাণ দিতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আতিকুর রহমান আরও বলেন, বিভিন্ন দেশে শ্রমিকদের আন্দোলন ও ট্রেড ইউনিয়ন ভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিকদের প্রত্যাশিত ভাগ্যোন্নয়ন সব ক্ষেত্রে হয়নি। বর্তমান ব্যবস্থায় শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

ইসলামী শ্রমনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব বলে দাবি করেন তিনি।

দেশের পোশাক শিল্পের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাক শ্রমিক থাকলেও তাদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। অন্যদিকে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলাম। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা