আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করবে ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এক বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেন, আমরা এখন থেকে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি বাতিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনও সহযোগিতা চুক্তিও আর মেনে চলব না।

তিনি বলেন, ‘ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আজ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা সমঝোতাসহ যাবতীয় চুক্তি এবং এসব চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি বাতিল ঘোষণা করলো।’

মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্বের সম্পূর্ণ দায় মার্কিন প্রশাসনের উপর চাপান। এবং মার্কিন প্রশাসনকে ইসরাইলের সকল অনৈতিক কর্মকাণ্ডের মদদদাতা হিসেবে দাবি করেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, পশ্চিম তীরের একাংশ ও জর্ডান উপত্যকা ইসরায়েলের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদেই আমাদের এই সিদ্ধান্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা চুক্তিতে পশ্চিম তীরের এসব ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ১ জুলাই এই অন্তর্ভুক্তির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। যতটুকু ভূখণ্ড ইসরায়েলের অন্তর্ভুক্ত করার চক্রান্ত করা হচ্ছে তা পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৩০ শতাংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা