ছবি: সংগৃহিত
খেলা
সিরিজে ১-১ সমতা

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় ব্যাটারদের চরম ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় শেষ হলো।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। ২১ বছর পর বিশ্বের প্রথম দল হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জাজনক নজির গড়ল টাইগাররা (২০০৫ সালে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এমন নজির গড়েছিল)।

১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে সফরকারীরা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে সাদমান ইসলাম (১) ও মুমিনুল হককে (০) সাজঘরে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দ্রুত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। নাথান লায়নের বলে দলীয় ৬৬ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৩) আউট হওয়ার পর ধস নামে। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন লিটন দাস। এরপর প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের বোলিংয়ের সামনে টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (১), হাসান মাহমুদ (২) ও তাইজুল ইসলাম (৭)। ম্যাচে দশম উইকেট পূর্ণ করেন স্টার্ক।

শেষদিকে একপ্রান্ত ধরে রেখে লড়াই চালান অভিজ্ঞ মুশফিকুর রহিম (২৯*)। তবে অন্যপ্রান্তে বাকি ব্যাটারদের দ্রুত বিদায়ে ৩৯.৫ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার অর্জন করেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা