ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকার একটি বসতবাড়ির সামনের সড়কে অভিযান চালায়।

এ সময় ওই এলাকার বাসিন্দা মো. সুমন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ ছাড়া অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা