সারাদেশ

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির্মাণবিধি না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে। প্রতিবেশীর বাড়ির সীমানা অতিক্রম করে ভবনের নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. রশিদ প্রধান। এ ঘটনায় পৌরসভার তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, একাধিকবার বাধা দিয়েও নির্মাণকাজ বন্ধ করা যায়নি।

গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক বরাবর দেওয়া লিখিত অভিযোগে রশিদ প্রধান উল্লেখ করেন, তাঁর বাড়ির উত্তর পাশে পৌরসভার নির্মাণবিধি না মেনে চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনটির প্রথম তলার নির্মাণকাজ করতে গিয়ে তাঁর বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করে কাজ চালানো হচ্ছে। এতে তিনি বাধা দিলেও নির্মাণকাজ অব্যাহত রেখেছেন অভিযুক্ত ব্যক্তি।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। পরে বাধ্য হয়ে পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করে নির্মাণকাজের বৈধতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নজরুল ইসলাম নজু। তিনি বলেন, ‘আমি পৌরসভার অনুমতি নিয়েই কাজ করছি। কারও জমি দখল করার কোনো পাঁয়তারা করছি না।’

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম নজুর চারতলা ভবনের নির্মাণকাজ সীমানাপ্রাচীর ঘেঁষে চলছে। ভবন নির্মাণে প্রয়োজনীয় দূরত্ব ও অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে নির্মাণবিধি লঙ্ঘন কিংবা প্রতিবেশীর জমিতে ভবনের অংশ প্রবেশ করেছে কি না, তা নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও জমির সীমানা পরিমাপ করে দেখা প্রয়োজন।

ভুক্তভোগী রশিদ প্রধানের অভিযোগ, পৌরসভার যথাযথ তদারকির অভাবেই এভাবে নির্মাণকাজ চালানোর সুযোগ তৈরি হয়েছে। তাঁর প্রশ্ন, পৌরসভা থেকে অনুমতি নেওয়া হলে নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না, সেটি তদারকির দায়িত্ব কার? শুধু অনুমোদন দিলেই কি পৌরসভার দায়িত্ব শেষ হয়ে যায়?

স্থানীয় সচেতন মহলের মতে, ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও প্রচলিত নির্মাণবিধি অনুসরণ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ পরবর্তী ব্যবস্হা গ্রহন করা হবে।

অভিযোগের সত্যতা যাচাই করে সরেজমিন তদন্ত, নির্মাণকাজের অনুমোদিত নকশা পর্যালোচনা এবং বিধিবহির্ভূত কাজ প্রমাণিত হলে তা বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা