ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর নদী থেকে সৈয়দ সাদমান জয় (২২) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকার মৃগী নদী থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিহত সৈয়দ সাদমান জয় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের ওহেদুন্নী ওরফে মাখন মিয়ার ছেলে। তিনি ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা শাহনাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারটি শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। জয় একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জয় এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় মৃগী নদীর তীরে বেড়াতে যান। সেখানে অবস্থানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে জাকারিয়া নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় ভয় পেয়ে জয় দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার সকালে পুলিশের সহযোগিতা চাওয়া হলে বিষয়টি জামালপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃগী নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে জয়ের লাশ উদ্ধার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় নদী থেকে জয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় জাকারিয়া নামে একজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়। তবে অভিযানের সময় জয় বা অন্য কোনো ব্যক্তিকে তারা সেখানে দেখেননি বলে জানান তিনি।

রোববার রাতে শহরের শিংপাড়া মহল্লায় জয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা