ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সতর্কতা, অবকাশ কাটছাঁট ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্যাম্প ডেভিডে অবকাশ কাটাতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের একদিন আগেই হোয়াইট হাউজে ফিরে এসেছেন। তবে আকস্মিকভাবে ফিরে আসার কারণ তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।

ম্যারিল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টদের অবকাশযাপনের অন্যতম নির্ধারিত স্থান।

শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি তেল ডিপোতে বড় ধরনের আগুন লাগে। এ ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হতে পারে। এ কারণে সেখানে থাকা মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় ইরান-সমর্থিত হুথিদের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, তারা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে সৌদি আরব বিমান হামলা চালানোর পর হুথিরা সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করে।

এর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা