আন্তর্জাতিক

ব্রিটেনের রানি করোনায় আক্রান্ত?

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন? বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা না হলেও সন্দেহের পারদ ক্রমেই চড়ছে।

কেননা ব্রিটেনের রাজপরিবারসহ পুরো দেশের জন্যই এটা খুব আতঙ্কজনক একটা খবর। শনিবার (২৮ মার্চ) ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রানির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে!

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছিল।

গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনভাবে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে অনেকের ধারণা।

রাজকীয় দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় প্রিন্স চার্লসকে। রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রিন্স চার্লস স্ত্রী ডাচেস অব কর্নওয়ালকে নিয়ে স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

অপরদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তার করোনায় আক্রান্তের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই সাতদিনের সেলফ আইসোলেশনে রয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনায় আক্রান্তের খবর প্রকাশের পর থেকেই রানি দ্বিতীয় এলিজাবেথের করোনায় আক্রান্তের সম্ভাবনা নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। কারণ প্রতি সপ্তাহেই রানির সঙ্গে সাপ্তাহিক বৈঠক করেন প্রধানমন্ত্রী জনসন।

এদিকে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা