আন্তর্জাতিক

ব্রাজিলে টানা বর্ষণে ভূমিধস, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের সাও পাওলোতে টানা বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন।

সম্প্রতি ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষের বরাতে আলজাজিরা ও চায়না ডেইলি নিউজ এ খবর জানিয়েছে।

সাও পাওলো রাজ্যের গুয়ারুজা, সাও ভিসেন্টে ও সান্তোস শহরে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে।

অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস শুরু হলে ওই অঞ্চলে অন্তত আড়াই শতাধিক পরিবার তাদের বাড়িঘর হারায়। স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিলের সেনাবাহিনী।

এদিকে ব্রাজিলের আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৭৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপদ্রুত সব এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।
সব এলাকা উদ্ধার অভিযানের আওতায় আসলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর...

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, পাঁচজন নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খ...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ জনের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এ...

পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়

সন্তান না হলে অনেক ক্ষেত্রেই নারীর ওপর দায় চাপানো হয়। অথচ বন্ধ্যত্বের পেছনে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা